বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার ষড়যন্ত্রকারীদের গ্রেপ্তারের দাবিতে সিলেটে মানববন্ধন করেছে পিজিএস বাংলাদেশ সিলেট জেলা। বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেল ৪ টায় সিলেট কেন্দ্রীয় শহিদমিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পজিটিভ জেনারেশন অব সোসাইটির (পিজিএস) সভাপতি মারুফ ইসলাম, সাধারণ সম্পাদক এ কে এম কৃষণ, তামান্না, সুমনা, আল-আমিন, হাফিজ, ফাদাউরসহ প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে বিজ্ঞান শিক্ষক হৃদয় চন্দ্র মন্ডলের নিঃশর্ত মুক্তি এবং ঘটনার ষড়যন্ত্রের সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের দাবি জানান।
সিলেটভিউ২৪ডটকম/শিপু-০২




