বাংলাদেশ কনসুলেট অব মায়ামি এর নতুন মিশন পরিদর্শন ও কনসুলেটের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেেছেন, বাংলাদেশের মিশনগুলোর সেবার মান বাড়ানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশের মিশনগুলোর জন্য ২৭টি বাড়ি কেনা হয়েছে। শেখ হাসিনা সরকার গঠনের পর আমাদের মিশন ৫৮ থেকে বেড়ে ৮২ টি হয়েছে। প্রবাসীদের সেবা দেবার জন্য মিশনগুলো কাজ করছে।
মায়ামী কনসুলেট এর ইফতার পূর্ব আলোচনায় তিনি আরো বলেন, বাংলাদেশ ও আমেরিকার ডিপ্লোমেটিক সম্পর্কের ৫০ বছরপূর্তি উপলক্ষে আমার এবার ভিজিট ফলপ্রসূ হয়েছে। স্টেট সেক্রেটারি এ্যান্থনি ব্ল্যাংকিং এর সাথে ফলপ্রসূ আলোচনা হয়েছে। তিনি বাংলাদেশের উন্নয়নের ভুয়ষী প্রশংসা করেছেন। পাশাপাশি আমেরিকা ও বাংলাদেশের সম্পর্ক আরো জোরদার করবেন বলে আশ্বাস দিয়েছেন।
তিনি আরো জানান, বিভিন্ন সিনেটর, কনগ্রেসম্যান এর সাথে সিরিজ বৈঠক হয়েছে। সকলেই বাংলাদেশের উন্নতিতে প্রশংসা করেছেন। পাশাপাশি আগামীতে দু'দেশের সম্পর্কের উন্নয়ন অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন।
ড. মোমেন বলেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশ সম্পর্কে চমৎকার একটি বিবৃতি দিয়েছেন।
ড. এ কে মোমেন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিগত ইচ্ছায় মায়ামিতে কনসুলেট হয়েছে। যদিও সেটার পেছনে এম ফজলুর রহমানসহ মায়ামীর অনেকের উদ্যোগ ছিল। ষ্টেট আওয়ামী লীগের সাথে মায়াবীবাসীর সম্পৃক্ততা ছিল কনসুলেট প্রতিষ্টায়৷
পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটন থেকে মায়ামি কনসুলেট পরিদর্শন আসেন। পররাষ্ট্রমন্ত্রীর সাথে ওয়াশিংটনের বাংলাদেশের রাষ্ট্রদূত শহিদুল আলম উপস্থিত ছিলেন। দুপুরে ষ্টেট আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ স্থানীয় নানা সংগঠনের প্রতিনিধিরা মায়ামি বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। মায়ামি কনসুলেট এর কনসাল জেনারেল জনাব ইকবাল আহমদ পররাষ্ট্র মন্ত্রীর আগমন উপলক্ষে কনসুলেটে মতবিনিময় সভার আয়োজন করেন।
কনসুলেট এর ইফতারে মায়াবীবাসীর প্রতিনিধি হিসাবে নানা সংগঠনের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন। ফ্লোরিডা স্টেট আওয়ামী লীগ, স্টেট যুবলীগ, ঢাকা ক্লাব, বাংলাদেশ ক্লাব, ফ্লোরিডা বাংলা টিভি ছাড়াও অনেক কমিটি একটিভিস্টরা ছিলেন। অনুষ্ঠানে শেষ পর্বে পররাষ্ট্রমন্ত্রী ইফতার করেন ও কেক কেটানে। মায়াবী কনসাল জেনারেল ইকবাল আহমদ সকলকে ধন্যবাদ জানান।
সিলেটভিউ২৪ডটকম/ প্রেবি/ শাদিআচৌ-০২




