মধ্যপ্রাচ্যের দেশ কাতারে বসবাসকারী সংবাদকর্মীদের সংগঠন ‘বাংলাদেশ প্রেসক্লাব কাতার’ এর উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) পবিত্র রমজান মাস উপলক্ষে প্রেসক্লাবের আয়োজনে কাতারের রাজধানী দোহার স্হানীয় একটি রেস্তোরাঁয় বিপুলসংখ্যক প্রবাসী বাংলাদেশীদের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইফতার ও দোয়া মাহফিলে মাহে রমজানের তাৎপর্য ও দ্বীনি বিষয়ে আলোচনা করেন কাতার ধর্মমন্ত্রনালয়ের পেশ ইমাম এবং আল নূর কালচারাল সেন্টারের নির্বাহী পরিচালক হযরত মাওলানা ইউসুফ নূর।
সংগঠনের সভাপতি ইউসুফ পাটোয়ারী লিংকনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ শামীমের উপস্থাপনায় মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ কাতারের সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার আবু রায়হান, বঙ্গবন্ধু পরিষদ কাতারেরর সভাপতি হাজী হাসান মাবুদ, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কাতারের সভাপতি মোঃ আবুল কাশেম সরকার।
এছাড়া আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ি অধ্যাপক বাবু তপন মহাজন, শাহ আলম খান, মাহবুব আলম, এম এম নূর, বাবু হারাধন শীল, মশিউর রহমান মিঠু, মোঃ আবু সালেহ মিঠু, মোজাম্মেল হোসেন সোহাগ, এসকে শফিক, আশরাফুল ইসলাম, মোঃ নাছির উদ্দীন চৌধুরী, মোঃ ফখরুল, এম এ মান্নান, মোঃ মানিক চৌধুরী, মোঃ রহিম পারভেজ। এছাড়া আরও উপস্থিত ছিলেন, সংগঠনের সাংগঠনিক সম্পাদক আহসান উল্লাহ সজীব, দপ্তর সম্পাদক খন্দকার সাদ্দাম হোসেনসহ অনেকে।
মাহফিল শেষে প্রবাসে থাকা সকল বাংলাদেশিসহ মুসলিম উম্মাহের প্রতি রহমত, বরকত ও মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




