সিলেট জেলা ক্রীড়া সংস্থার প্রিমিয়ার ডিভিশনের ক্লাব ঐতিহ্যবাহী টিলাগড় ক্লাবের উদ্যোগে ক্লাবের উপদেষ্টা পরিষদ ও খেলোয়াড়দের মধ্যে রমজানের শুভেচ্ছা উপহার বিতরন করা হয়েছে।

শুক্রবার (৮ এপ্রিল) টিলাগড় কেন্দ্রীয় জামে মসজিদ প্রাঙ্গনে ক্লাবের খেলোয়াড় ও উপদেষ্টামন্ডলীদের হাতে রমজানের শুভেচ্ছা উপহার হিসেবে খেজুর তুলে দেন টিলাগড় ক্লাবের সভাপতি ও সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর আজাদুর রহমান আজাদ ও টিলাগড় ক্লাবের সাধারন সম্পাদক হিরক রঞ্জন দে পাপলু।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন টিলাগড় বাজার কমিটির সভাপতি হাজী সাইদুর রহমান, টিলাগড় ক্লাবের উপদেষ্টা সারোয়ার আহমদ, ক্লাবের কোষাধ্যক্ষ অধ্যাপক লাহিন উদ্দিন, ক্রীড়া সংগঠক মিনার আহমদ, টিলাগড় ক্লাবের যুগ্ম সাধারন সম্পাদক আব্দুল কাদির, আজাদুর রহমান চঞ্চল, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম বখত জেম, ক্লাবের ফুটবলার ইমরাজ আহমদ প্রমুখ।

অনুষ্টান শেষে ক্লাবের অন্যান্য কর্মকর্তা, ফুটবলার ও উপদেষ্টাদের বাসায় পৌঁছে দেওয়া হয় রমজানের শুভেচ্ছা উপহার।

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি