মাদক ও অস্ত্রসহ ১১ মামলার আসামি টিহ্নিত মাদক কারবারি জামিল আহমদকে (৪৪) গ্রেফতার করেছে গোলাপগঞ্জ মডেল থানাপুলিশ।

শনিাবর (৯ এপ্রিল) ভোরে থানার এএসআই প্রণয় নালের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।


জামিল উপজেলার রনকেলী উত্তর গ্রামের মৃত হারুনুর রশীদের ছেলে। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ, সিলেট কোতোয়ালি ও মোগলাবাজার থানায় মাদক এবং অস্ত্রসহ ১১টি মামলা রয়েছে।

গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ হারুনুর রশিদ চৌধুরী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।


সিলেটভিউ২৪ডিটকম / এনাম / ডি.আর