শনিবার সিলেট মহানগর ৭, ৮ ও ৯নং ওয়ার্ড বিএনপি আয়োজিত ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

সিলেট মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ৭, ৮ ও ৯নং ওয়ার্ড সাংগঠনিক টীমের আহ্বায়ক এমদাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে এবং মহানগর আহ্বায়ক কমিটির সদস্য জিয়াউল হক জিয়া ও আমির হোসেনের যৌথ পরিচালনায় নগরীর সুবিদবাজারস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত ইফতার মাহফিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


মাহফিলে জিয়াউর রহমান ও ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত কামনা, খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর বিএনপির আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালী পংকী, যুগ্ম আহ্বায়ক রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর সদস্য হুমায়ুন আহমদ মাসুক, মাহবুব কাদির শাহী, শামীম মজুমদার, নুরুল আলম সিদ্দিকী খালেদ, মুর্শেদ আহমদ মুকুল।

মাহফিলে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- ৭নং ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত আহ্বায়ক মানিক মিয়া, ৮নং ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত আহ্বায়ক আজমল হোসেন, ৯ নং ওয়ার্ড বিএনপির প্রস্তাবিত আহ্বায়ক আব্দুল হোসেন হেনা, বিএনপি নেতা আব্দুল জব্বার তুতু, লল্লিক আহমদ চৌধুরী, শফিক নুর, এম মখলিছ খান, মুমিন আহমদ, আব্দুস সোবহান, ছানাউল হক ছানা, আব্দুল ওয়াদুদ মিলন, মনির আহমদ, ফজলুল হক, সবুর আহমদ, সিরাজ খান, ওয়ার্ড বিএনপি নেতা কামরুজ্জামান খান দিপু, মাহবুব রশিদ, আবু আহমদ আনসারী, কামরুজ্জামান কামরুল, মিজানুর রহমান পাভেল, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আফসর খাঁন, মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আজিজ খান সজিব, আহ্বায়ক কমিটির সদস্য রাসেল আহমদ খান, ফারুক আহমদ, তাজ হোসাইন তারেক, সাজ্জাদ নূর বাবু, জুবায়ের আহমদ, জুনেদ আহমদ, মহানগর যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য এমদাদুল হক স্বপন, স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল আহমদ খান, সৈয়দ আমীর আলী, হাবিবুর রহমান হাবিব, আবির হাসান মুহিন, নুরুল ইসলাম, মিনহাজ পাঠান, সুফিয়ান আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, ১ম যুগ্ম সম্পাদক হোসেন আহমদ, যুগ্ম সম্পাদক সদরুল ইসলাম লোকমান, মদন মোহন বিশ^বিদ্যালয় কলেজ ছাত্রদলের আহ্বায়ক মুক্তার আহমদ, মহানগর ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ, সহ-দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, স্বেচ্ছাসেবক দল নেতা রুয়েল আহমদ, ৭নং ওয়ার্ড যুবদলের আহ্বায়ক রুমন আহমদ  সিদ্দিক পারভেজ প্রমুখ।


সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর