সুনামগঞ্জের দোয়ারাবাজারে শিক্ষা সহায়তার একটি ক্ষুদ্র প্রয়াস ‘মেধা বিকাশ’ এর ২০২২-২০২৩ সালের কার্যকরী পরিষদ গঠন করা হয়েছে।

শনিবার সন্ধ্যায় স্থানীয় নরসিংপুর বাজারস্থিত সংগঠনের কার্যালয়ে উপস্থিত সদস্যদের প্রত্যক্ষ ভোটে আজিজুল হক মিলনকে প্রেসিডেন্ট ও শাহাদাত হোসেনকে সেক্রেটারী, হুমায়ূন বাছিত লালন ও ইসমাইল আল সানীকে ভাইস প্রেসিডেন্ট, ডা: আহসানুল মাহবুব জুবায়েরকে জয়েন্ট সেক্রেটারী ও রুবেল আহমদকে ফিনান্স সেক্রেটারী পদে নির্বাচিত করে ১৮ সদস্যবিশিষ্ট মেধা বিকাশের কার্যকরী পরিষদ গঠিত হয়েছে।


কমিটির অন্য সদস্যরা হলেন- অর্গানাইজেশন সেক্রেটারী মুহিবুর রহমান, ডাইক্টের রেজাউল করিম আদনান, ফিমেল এক্সিকিউটর হাসিনা কাওক্বাব, সোস্যাল সেক্রেটারী আহমদ সাদি আজাদ, হেল্থ প্রমোটর হোসাইন আহমদ, অফিস সেক্রেটারী রহিম উদ্দিন, এডুকেশন প্রমোটর জমির আলী, কালচারাল সেক্রেটারী হাফিজ ইসলাম উদ্দিন, পাবলিসিটি এডিটর সাজিদুর রহমান, এক্সিকিউটিভ মেম্বার সাইফ সোবহান, আ.ছ.ম. বুরহান ও ইঞ্জিনিয়ার শরিফুল আলম নেওয়াজ।


সিলেটভিউ২৪ডিটকম / তাজুল / ডি.আর