হবিগঞ্জ সদর উপজেলার ৩নং তেঘরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের সদস্য মো. লিটন মিয়ার নিখোঁজ হওয়ার ঘটনা নিয়ে অনেক নাটকীয়তা হয়েছে। অবশেষে নিখোঁজের ৪দিন পর তাকে উদ্ধার করেছে হবিগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার দিবাগত রাতে ভৈরত থেকে তাকে উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ ডিবি পুলিশের (ওসি) মোঃ আল আমিন।

তিনি জানান, লিটন মিয়া গত মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। লিটন ভৈরব থানায় গিয়ে একটি কল করতে চাইলে পুলিশের সন্দেহ হলে তাকে সেখানে আটকে রাখে। এরপর আমরা সেখানে গিয়ে লিটন মিয়াকে হবিগঞ্জে নিয়ে আসি।


ওসি বলেন, একটি সূত্র জানিয়েছে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় লিটন মিয়া আত্মগোপন করেন। লিটন মিয়ার কথাবার্তায় সন্দেহ হওয়ায় তাকে পুলিশ হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

সিলেটভিউ২৪ডিটকম / জাকারিয়া / ডি.আর