অসহায় ও দরিদ্র মানুষদের মধ্যে ইফতার বিতরণ করেছেন ছাত্রলীগের নেতাকর্মীরা। রবিবার (১০ এপ্রিল) নগরীর ৬নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে ইফতার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাঈম আহমেদ।
ছাত্রলীগ নেতা আমির এহসান মনার সভাপতিত্ব ও জুবায়ের আহমদ রনি পরিচালনায় ইফতার বিতরণ অনুষ্ঠানে বক্তারা বলেন, সিলেট মহানগর ছাত্রলীগকে শক্তিশালী করতে রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন নাঈম আহমেদ। তিনি সেবামূলক কর্মকান্ডের মাধ্যমে অত্যন্ত মানবিক ভূমিকা রাখছেন। পাড়ায় পাড়ায় বঙ্গবন্ধুর আদর্শ বিস্তৃত করছেন তিনি।
ইফতার বিতরণকালে সিলেট মহানগরের ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
সিলেটভিউ২৪ডিটকম/পিডি




