পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এমপি বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন বানচাল করতে বিএনপি এখন থেকেই গভীর ষড়যন্ত্র শুরু করছে। তাদের এ ষড়যন্ত্র রুখতে নেতা কর্মীদের সজাগ থাকতে হবে। মন্ত্রী আরও বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন।
তিনি শনিবার (১০ এপ্রিল) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগ আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন
স্হানীয় কমিউনিটি সেন্টারে ইফতার দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত আলী।
উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মুহিব উদ্দীন বাদলের পরিচালনায় প্রধান বক্তা হিসাবে বক্তব্য রাখেন সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব, উপজেলা নির্বাহী অফিসার রাখী আহমেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আক্তারুজ্জামান চৌধুরী জগলু, জেলা পরিষদ সদস্য রওশন জেবিন রুবা, জেলা আওয়ামী লীগ সদস্য লেইছ চৌধুরী চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, সহ সভাপতি রাজু আহমেদ রাজা, সিরাজুল ইসলাম চৌধুরী, শাখাওয়াত হোসেন তরু, সাংগঠনিক সম্পাদক নুরুল হোসেন খোকন, আব্দুল হাই খসরু, ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ শাফায়েত হোসেন, এ ছত্তার মমতাজ ফাউন্ডেশনের চেয়ারম্যান আলী হাসান শাহীন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবু আহমেদ, যুবলীগের আহবাযক মাশার আহমেদ শাহ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আশরাফুল হাসান চৌধুরী কামরান, সাধারণ সম্পাদক নাহিদ সুলতান পাশা, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমদ শাহ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা মইন উদ্দীন, সাইফুল ইসলাম, জিল্লু রহমান, সাবেক ছাত্রনেতা টিপু সুলতান, যুবলীগের যুগ্ম আহবায়ক দিদারুল আলম নিম প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/পিডি




