দক্ষিণ সুরমার বরইকান্দি ইউনিয়নের জাগ্রত সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে রোববার (১০ এপ্রিল) বরইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদে এক আলোচনা সভা ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

জাগ্রত সমাজ কল্যাণ পরিষদের সভাপতি কাজী জাফর আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনহার আহমদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন- সহসভাপতি এহসানুল হক ছানু, জামিল আহমদ, আব্দুল বাছিত টিপু, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব জাবেদ, ইশতিয়াক আহমদ, সুহেল আহমদ, কাশেম আহমদ, লায়েক আহমদ, আহমদ হোসেন, জুয়েল আহমদ, কাজী নোমান হোসেন, কাজী ময়নুল ইসলাম,রুহুল আহমদ, শামীম আহমদ, তানবীর আহমদ জুমন, এমাদ আহমদ, ওয়েছ আহমদ, শাহান আহমদ, বদরুল ইসলাম, কাজী ফয়েজ, গোলাম কিবরিয়া শাফি,কাজী ফরহাদ, পারবেল আহমদ, আরিফ ইসলাম লায়েক প্রমুখ।


দোয়া পরিচালনা করেন বরইকান্দি কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা জাহেদ আহমদ।


সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর