শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের 'গণিত সমিতি’র বিতর্ক উইং-এর আওতায় পরিচালিত বিশ্ববিদ্যালয়ের প্রথম বিভাগভিত্তিক বিতর্ক সংগঠন ‘ডেল্টা ডিবেটার্স ফ্যাক্টরি (ডিডিএফ)’র ৫ম বোর্ড অব এক্সিকিউটিভস গঠন করা হয়েছে।

এতে মহাসচিব হিসেবে গণিত বিভাগের ২৭তম ব্যাচের শিক্ষার্থী সাদিয়া আফরিন ও সদস্য সচিব হিসেব একই ব্যচের শিক্ষার্থী ঋতৃক সাহাকে মনোনীত করা হয়েছে।


মঙ্গলবার (১২ এপ্রিল) সকালে গণিত বিভাগের বিভাগীয় প্রধান ও ডেল্টা ডিবেটার্স ফ্যাক্টরির চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মাহবুবুর রশীদ এ বিষয়টি নিশ্চিত করেন।

সংগঠনে অন্যান্যদের মধ্যে রয়েছেন- যুগ্ম মহাসচিব আবু হাসান রাফি, সাংগঠনিক সম্পাদক সানজিদা জান্নাত, কোষাধ্যক্ষ সোহাগ দেবনাথ, দপ্তর সম্পাদক ইকরাম রাফি মজুমদার, প্রচার, জনসংযোগ, বিপণন ও প্রকাশনা সম্পাদক মো. শাহি সুলতান আকাশ, সমন্বয়ক (বিতর্ক ও কুইজ) মো, সামিউল আলম, দেবজিৎ বসাক, সমন্বয়ক (প্রশিক্ষণ) মো. সাইমুম পারভেজ, মো. মুনতাসির মুবিন।

এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন- আবু নাসের শাহ মো. মারুফ আহমেদ, রাব্বি হোসাইন, জাইসা বাণী লিথি, সুরাইয়া তাসনূর তানহা, মাহবুব আহমেদ চৌধুরী।

উল্লেখ্য, গত ৯ এপ্রিল ডেল্টা ডিবেটার্স ফ্যাক্টরির ‘৫ম বোর্ড অব এলিটস’র সভায় সবার সম্মতিতে গঠনতন্ত্র অনুচ্ছেদের ৩ (গ) উপধারা অনুযায়ী ৫ সদস্যবিশিষ্ট ‘৫ম বোর্ড অব প্রেসিডিয়াম’র সুপারিশক্রমে ‘৫ম বোর্ড অব এক্সিকিউটিভস’ গঠন করা হয়েছে। এসময় নির্বাচকমণ্ডলীদের মধ্যে উপস্থিত ছিলেন- উমর ফারুক, এমরানুল হক ও বিধায়ক শর্মা।

 

সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-০৪