ফাইল ছবি
রবীন্দ্রসংগীত শিক্ষা প্রতিষ্ঠান ‘আনন্দলোক’ আয়োজিত ‘বর্ষবরণ উৎসব ১৪২৯’ সিলেট নগরীর কেওয়াপাড়াস্থ শ্রীহট্ট সংস্কৃত কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে।
১৪ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ৯ টায় অনুষ্ঠিতব্য উৎসবের শুভ উদ্বোধন করবেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব মো. আরশ আলী।
‘মুক্ত করো ভয়, আপনা মাঝে শক্তি ধরো নিজেরে করো জয়’ শীর্ষক উৎসবে অংশ নেবে বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, সিলেট, গীতবিতান বাংলাদেশ, জাতীয় রবীন্দ্রসংগীত সম্মিলন পরিষদ, সিলেট, সুরাঞ্জলি, চারুবাক, নৃত্যশৈলী, নজরুলসংগীত শিল্পী পরিষদ, সিলেট।
উৎসব চলবে সকাল ৯ টা থেক দুপুর ১২ টা পর্যন্ত।
আবহমান বাংলার শ্বাশত মিলনোৎসব পহেলা বৈশাখে সবাইকে বিন¤্র আমন্ত্রন জানিয়েছেন আনন্দলোকের পরিচালক বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পী রানা কুমার সিনহা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৭




