সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুহিবুর রহমান মানিক বলেছেন, মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের ছাতক শাখায় স্বাধীনতা বিরোধী কোনো গোষ্ঠীর স্থান হবে না।

তিনি বলেন, সম্মেলনে মুক্তিযুদ্ধের চেতনাকে সমুন্নত রেখে দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে পরিচ্ছন্ন কমিটি গঠন করা হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব নির্বাচন করা হবে। যারা আওয়ামী লীগের লেবাস পড়ে নৌকা প্রতিকের বিরোধিতা করে জাতীয় নির্বাচনে দলকে বিপদে ফেলবে এমন কোনো নেতৃত্ব ছাতকের আওয়ামীলীগে আসবে না।


আগামী ২৬-মে ছাতক উপজেলা ও পৌর আওয়ামী লীগের সম্মেলনকে সামনে রেখে মঙ্গলবার ছাতক উপজেলা এবং পৌর আওয়ামী লীগ আয়োজিত এক প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মঙ্গলবার দুপুরে উপজেলা শাখার সভায় সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক, উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান এবং পরিচালনা করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক সৈয়দ আহমেদ।

বিকালে পৌর শাখার সভায় পৌর আওয়ামী লীগের আহ্বায়ক ও ছাতক পৌরসভার প্রতিষ্ঠিতা মেয়র আব্দুল ওয়াহিদ মজনুর সভাপতিত্বে এবং পৌর আওয়ামী লীগের সদস্য সাব্বির আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

সভায় বক্তব্য রাখেন- সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাদাত লাহিন, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ইউপি চেয়ারম্যান গয়াছ আহমদ, এডভোকেট আশিক আলী, কানাডা আওয়ামী লীগ নেতা শেখ নুরুল ইসলাম, আব্দুস শহিত মুহিত, মাওলানা আখতার আহমদ, ছাতক পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক চান মিয়া চৌধুরী, পৌরসভার প্যানেল মেয়র তাপস চৌধুরী, আনিসুর রহমান চৌধুরী সুমন, শমছু মিয়া,

ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল হেকিম, নোয়ারাই ইউনিয়নের সভাপতি আফজাল আবেদীন আবুল, ছাতক সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক নাজমুল হোসেন, কালারুকা ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল, চরমহল্লা ইউনিয়নের সভাপতি মতিউর রহমান, গোবিন্দগঞ্জ সৈদেরগাওঁ ইউনিয়নের সভাপতি মখলিছুর রহমান, দোলারবাজার ইউনিয়নের সভাপতি সায়েস্তা মিয়া, ভাতগাওঁ ইউনিয়নের সভাপতি দবিরুল ইসলাম, সিংচাপইড় ইউনিয়নের সাধারণ সম্পাদক নাসির উদ্দীন,

আওয়ামী লীগ নেতা আছাব মিয়া, কালিদাস পোদ্দার, কোহিন চৌধুরী, ইশতিয়াক রহমান তানভীর, রুয়েল চৌধুরী, মুক্তিযুদ্ধা সন্তান কমান্ডের সভাপতি শহিদুল ইসলাম প্রমুখ। প্রস্তুতি সভায় উপজেলার ১৩টি ইউনিয়ন এবং ১১৭টি ওয়ার্ড ও পৌরসভার ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়।


সিলেটভিউ২৪ডটকম/এমএ/এসডি-২৯