সুনামগঞ্জের দিরাই সরকারি ডিগ্রী কলেজের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিষয়ের শিক্ষক মিজানুর রহমান পারভেজের ওপর হামলা, ভাংচুরের ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও মানব বন্ধন করেছে কলেজের সাধারণ শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টার দিকে শত শত শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন কর্মসুচী পালন করে।


এর আগে কলেজের শিক্ষকবৃন্দ দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমুলক শাস্তির দাবীতে তিন দিনের কর্মবিরতি ও ক্লাস বর্জনের কর্মসুচী পালন করেছে।

উল্লেখ্য, বিগত শনিবার দিরাই সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক সপ্তাহের পুরস্কার বিতরনী অনুষ্ঠান চলছিল। কলেজ ছাত্রলীগের আহবায়ক দাবীদার বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী এমপি বিরোধী বলয়ের ছাত্রলীগ নেতা মারুফ আহমদ জয় ও একই বলয়ের মেহেদীসহ বহিরাগত কয়েকজন আইসিটি শিক্ষক পাভেজ রহমানকে লক্ষ্য করে মারধর করে এবং এসময় তারা বেশ কয়েকটি পুরস্কারসহ চেয়ার ভাংচুর করে ত্রাস সৃষ্টি করলে কলেজ প্রাঙ্গনে সাধারন শিক্ষার্থীরা আতংকে হৈ হল্লোড় শুরু করে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্তিতি নিয়ন্ত্রন আনে।

এ ঘটনায় মেহেদী হাসান চৌধুরী ও কলেজ ছাত্রলীগের আহবায়ক দাবীদার এমপি বিরোধী বলয়ের ছাত্রলীগ নেতা চন্ডিপুর গ্রামের আছাব উদ্দিনের ছেলে মারুফ আহমদ জয়কে প্রধান আসামী করে বহিরাগতসহ ১৮ জনের নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দায়ের করেন হামলার স্বীকার দিরাই সরকারি কলেজের আইসিটি বিষয়ের শিক্ষক মিজানুর রহমান পারভেজ। বর্তমানে আসামীরা আদালত থেকে জামিনে রয়েছেন বলে জানা গেছে।

সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, আসামীরা আদালত থেকে জামিন নিয়ে আসামী মারুফ আহমদ জয় নিজেকে কলেজ কমিটির ছাত্রলীগের আহবায়ক দাবী করে তার নেতৃত্বে কলেজ ক্যাম্পাসে বিশৃংখল পরিবেশ তৈরীর পায়তারা করা হচ্ছে এবং পারভেজ স্যারের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার করে ঘটনাকে ভিন্ন খাতে নেয়ার অপচেষ্ঠা করছে।

এ দিকে কলেজ ছাত্রলীগের আহবায়ক দাবীদার মারুফ আহমাদ জয় ছাত্রলীগের কেউ নয় উল্লেখ করে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সভাপতি লিখন আহমদ,সাধারণ সম্পাদক আশিকুর রহমান রিপন, যুগ্ম সম্পাদক জগজ্যোতি রায় জয় জানান, দীর্ঘদিন ধরে দিরাই কলেজ বা উপজেলায় কোন ধরনে অনুমোদিত বৈধ কমিটি নেই, ছাত্রলীগের নাম ভাঙ্গিয়ে কেউ অপকর্ম করলে এর দায় ছাত্রলীগ নেবে না।

শিক্ষকের উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে তারা বলেন, ছাত্রলীগের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে এবং এর পাশাপাশি আাইনানুগ ব্যবস্থা নেয়ারও দাবী জানান তারা।


সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-৩০