সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য শাহিদুর রহমান চৌধুরী জাবেদ বলেছেন, রমজান হচ্ছে তাক্বওয়া অর্জনের মাস। পূণ্য অর্জনের এই মাসে প্রত্যেক মুসলমানের উচিত বেশি বেশি করে ইবাদত বন্দেগি করা। রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে আমরা জীবন পরিচালনা করা উচিত। এতে সমাজে সাম্য ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠিত হবে।
মঙ্গলবার গোলাপগঞ্জ পৌর শহরের একটি পার্টি সেন্টারে মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখা আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান বক্তার বক্তব্যে তিনি একথা বলেন।
জাবেদ তার বক্তৃতায় প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৯৭৫ সালের ১৫ আগস্টের সকল শহিদ ও মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী সকল শহিদের রূহের মাগফেরাত কামনা করেন তিনি।
মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গোলাপগঞ্জ উপজেলা শাখার সভাপতি মঞ্জিল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলী হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট কমান্ডের সাবেক সাংগঠনিক কমান্ডার ও গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা তোতা মিয়া।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ গোলাপগঞ্জ উপজেলা কমান্ডের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো. সফিকুর রহমান, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার সভাপতি মোহাম্মদ সালাউদ্দিন পারভেজ, গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক মনসুর চৌধুরী, সদস্য সেলিম আহমদ, রিপন আহমদ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ জহিরুল ইসলাম।
এছাড়াও উপস্থিত ছিলেন বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলাম চৌধুরী রনি, যুক্তরাষ্ট্রস্থ মিশিগান স্টেট যুবলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাহীদ চৌধুরী, উপজেলা যুবলীগ নেতা বাহার উদ্দিন, জালাল উদ্দীন শাহিন, রাসেল আহমদ, এরাফ আহমদ, সুলেমান আহমদ, সুমন আহমদ, সিলেট জেলা ছাত্রলীগ নেতা মাহমুদুল হাছান, আলি হুসাইন, ছামাদ আহমদ, আজহারুল ইসলাম জুনেদ প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/ শাদিআচৌ




