বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা বিএনপির সাবেক সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, আওয়ামী সরকারের শাসনে গোটা জাতি আজ নিষ্পেষিত।

এই সরকারের হাত থেকে গণতন্ত্র পুনরদ্ধার আন্দোলন চলছে এবং চলবে। বেগম খালেদা জিয়ার স্থায়ী নিঃশর্ত মুক্তি ও তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের জন্য দেশে জনতার সরকার প্রতিষ্ঠা করতে হবে। এক্ষেত্রে তৃনমূল বিএনপিকে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করতে হবে। বিএনপি নেতা মরহুম নাজিম উদ্দিন ছিলেন জাতীয়তাবাদী আদর্শের এক খাটি সৈনিক। তার অবদান দুবাগ ইউনিয়ন বিএনপি আজীবন শ্রদ্ধাভরে স্মরণ রাখবে।


তিনি বুধবার বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়ন বিএনপি আয়োজিত ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মরহুম মির্জা নাজিম উদ্দিন স্মরণে শোকসভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

ইউনিয়ন বিএনপির সভাপতি হারুনুর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল কিবরিয়ার পরিচালনায় অনুষ্ঠিত শোক সভা ও ইফতার মাহফিলে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিলেট জেলা পরিষদের সদস্য নজরুল হোসেন, বিয়ানীবাজার উপজেলা বিএনপি সভাপতি এডভোকেট আহমদ রেজা, বিএনপি নেতা দেলোয়ার হোসেন মুক্তা, ওহিদ তালুকদার, সাবেক চেয়ারম্যান আখতার খান জাহেদ, আতাউর রহমান।

বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- বিএনপি নেতা মজির উদ্দিন, জালাল আহমেদ, আহমেদ শামীম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সরওয়ার হোসেন সুমন, যুবদলের উপজেলা আহবায়ক তাজুল ইসলাম, যুবদল নেতা নজির আহমদ মেম্বার, বাবর আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমরান আহমদ চৌধুরী, বিয়ানীবাজার কলেজ ছাত্রদলের সদস্য সচিব মারজান আহমদ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৪