সামাজিক সংগঠন সিলেট ইয়াং স্টার কেন্দ্রীয় কমিটি উদ্যোগে ও যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি,স্পেন ইয়াং স্টার শাখার অর্থায়নে রমজানের খাদ্য সামগ্রী বিতরন করা হয়।

বুধবার (১৩ এপ্রিল) দুপুরে সুবিদবাজারস্থ তারা ম্যানশনে সিলেট ইয়াং ষ্টারের কার্যালয় থেকে খাদ্য সামগ্রী বিতরনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু করা হয়।


এসময় উপস্থিত ছিলেন সিলেট ইয়াং ষ্টারের সভাপতি সৌরভ সোহেল,সাধারন সম্পাদক মো. রাসেল আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক ছদরুল ইসলাম লোকমান, রোটারিয়ান ইমাম হাসান, ত্রাণ ও দুর্যোগ সম্পাদক লায়েক আহমদ, সদস্য নজরুল ইসলাম, বাবুল আহমদ, নাজমুল ইসলাম আখল, মনির মিয়া, মনির আহমদ প্রমুখ।

সিলেট ইয়াং স্টারের সদস্যদের সহযোগিতায় এই খাদ্য সামগ্রীগুলো অসহায় দরিদ্র মানুষের ঘরে ঘরে পৌছে দেওয়া হবে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তৈল, লবন, দুধ, চিনি, পেয়াজ , আলু ও ছোলা।


সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর