যুক্তরাজ্য বিএনপি নেতা ও সিলেটের দক্ষিণ সুরমার কুচাই গ্রামের বদরুল ইসলাম কয়েস আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। সোমবার (১১ এপ্রিল) যুক্তরাজ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে লন্ডন ইপসুইচ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

বদরুল ইসলাম কয়েস যুক্তরাজ্য বিএনপি’র প্রতিষ্ঠাকালীন দপ্তর সম্পাদক ছিলেন। এছাড়াও ছিলেন গ্রেটার লন্ডন বিএনপি’র সাবেক সভাপতি ও সাউথ সুরমা ন্যাশনালিস্ট ফোরামের সাবেক সাধারণ সম্পাদক।


মরহুমের জানাযার নামাজ বুধবার (১৩ এপ্রিল) স্থানীয় সময় বেলা ২টার দিকে লন্ডনের ইপসুইচ ব্ন্ড স্ট্রিট জামে মসজিদে অনুষ্ঠিত হয়।

বদরুল ইসলাম কয়েসের আকস্মিকভাবে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে যুক্তরাজ্য বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন।


সিলেটভিউ২৪ডিটকম / ডালিম