লিডিং ইউনিভার্সিটির ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগ ও টুরিস্ট ক্লাবের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের রাগীব আলী ভবনের গ‍্যালারি ১ এ অনুষ্ঠিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে লিডিং ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. কাজী আজিজুল মাওলা উপস্থিত ছিলেন।


এতে কুরআন তিলাওয়াত ও দোয়া পরিচালনা করেন ট‍্যুরিজম এন্ড হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থী গালিব হোসেন আরমান।

ইফতার ও দোয়া মাহফিলে লিডিং ইউনিভার্সিটির ব‍্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোহাম্মদ মোস্তাক আহমাদ, রেজিস্ট্রার মেজর (অব) মো শাহ আলম, ট‍‍্যুরিজম ও হসপিটালিটি ম‍্যানেজমেন্ট বিভাগের বিভাগীয় প্রধান মো. মাহবুবুর রহমান, সহযোগী অধ‍্যাপক ড. রাশেদুল আজিম, শিক্ষক -শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৫