সিলেটের বিশ্বনাথে কর্মরত স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আগামী ১৬ এপ্রিল (শনিবার) উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিল সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সহযোগীতার জন্য ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।


বৃহস্পতিবার (১৪ এপ্রিল) দুপুরে আল-হেরা শপিং সিটিস্থ উপজেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদ সাংবাদিকদের সার্বিক সহযোগীতা চেয়ে বক্তব্য রাখেন।

মতবিনিময় সভা শেষে উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি পংকি খানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ফারুক আহমদের পরিচালনায় অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ আসাদুজ্জামান, যুগ্ম সম্পাদক আমির আলী চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম জুয়েল, আব্দুল আজিজ সুমন, দপ্তর সম্পাদক সাহিদুল ইসলাম সাহিদ, প্রচার সম্পাদক নিখিল পাল, বন ও পরিবেশ সম্পাদক রুনু কান্ত দে, কার্যনির্বাহী সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীর, আনোয়ার খান, আকবর আলী, পৌর আওয়ামী লীগের আহবায়ক আব্দুল জলিল জালাল, সদস্য ইছহাক আলী মেযম্বার, জাবেদ মিয়া, রাজু আহমদ খান, সাইদুল ইসলাম, উপজেলা কৃষক লীগের সভাপতি ছোরাব আলী, সাধারণ সম্পাদক আব্দুল হান্নান বদরুল, পৌর কৃষক লীগের যুগ্ম আহবায়ক জয়নাল আহমদ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আমির আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি বদরুল আলম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, যুবলীগ নেতা মুহিবুর রহমান সুইট, নাসির উদ্দিন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক শাহ বুরহান আহমদ রুবেল, বিশ্বনাথ সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম রুকন, ছাত্রলীগ নেতা জাকির হোসেন মামুন, কয়েছ আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/পিবিএ/এসডি-১৯