বাংলাদেশ সরকারী কর্মচারী সমন্বয় পরিষদ বিভাগীয় জেলা শাখা ও চতুর্থ শ্রেণি সরকারি কর্মচারী সমিতি বিভাগীয় জেলা শাখা সিলেটের উদ্যোগে ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) সিলেট জেলা প্রশাসকস্থ সমিতির কার্যালয়ে এই দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়।
সমন্বয় পরিষদের সভাপতি মো. আহসান উল্ল্যাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল মিয়ার পরিচালনায় দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন- বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি সিলেট জেলা শাখার সভাপতি সিকান্দর আলী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- সিনিয়র সাংবাদিক এম. এ. হান্নান, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি।
বক্তব্য রাখেন, সমিতির গোলাপগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাসুম আহমদ, আহ্বায়ক আবুল কালাম, ওসামানীনগর উপজেলা সভাপতি মসিউর রহমান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক হারিছ আলী, বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি পংকী মিয়া, সিলেট এম. এ. জি ওসমানী মেডিকেল কলেজ শাখার সভাপতি মাহবুবর রহমান, সিলেট জেলা শাখার সহ সভাপতি আব্দুল মতি, সিনিয়র সহ সভাপতি আব্দুল কাদির, নির্বাহী সদস্য আব্দুল আজিজ ছাড়াও জেলা শাখার অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় নেতৃবৃন্দ ১৯৭৩ এর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত ১০ম গ্রেড পে-স্কেল প্রদান অনতিবিলম্বে কার্যক্রম চালু করার আহ্বান জানান।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৯




