বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল বলেছেন, বঙ্গবন্ধু কন্যা বাংলার সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে মাত্র ১৩ বছরে বাংলাদেশে উন্নয়নের ক্ষেত্রে অনেক দূর এগিয়ে গেছে। আর যারা দেশের ওই উন্নয়ন ও অগ্রগতি মেনে নিতে পারে না, তারা বার বার মিথ্যা তথ্য দিয়ে মানুষকে হয়রানি করছে। ওই অপশক্তি স্বাধীনতার পর থেকে গুজব ছড়িয়ে ও বিভিন্ন ধরণের সহিংসতা সৃষ্টি করে বাংলাদেশকে পেছন দিকে নিয়ে যেতে চায়। যদি আমরা ঐক্যবদ্ধ থাকি তাহলে এমন কোন অপশক্তি নেই যে দেশকে পেছনের দিকে নিয়ে পারে। তাই ছাত্রলীগকে সুসংগঠিত করে সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে।

তিনি শুক্রবার (১৫ এপ্রিল) বিকেলে সিলেটের বিশ্বনাথে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা ছাত্রলীগ আয়োজিত আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।


উপজেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি পার্থ সারথি দাশ পাপ্পুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোবারক হোসাইনের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিধান কুমার সাহা, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রঞ্জিত সরকার, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি, সাধারণ সম্পাদক শামীম আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মহানগর ছাত্রলীগের সভাপতি কিশওয়ার জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাঈম আহমদ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহ আসাদুজ্জামান আসাদ, ফখরুল আহমদ মতছিন, জবেদুর রহমান, সদস্য শাহনুর হোসাইন, তপন কুমার দাশ, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক আলতাব হোসেন, সদস্য বশির আহমদ, বিশ্বনাথ ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সুফী শামসুল ইসলাম, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সদস্য সিতার মিয়া, জেলা যুবলীগ নেতা সাজলু লস্কর, উপজেলা প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি আলা উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক গৌছ আহমদ, উপজেলা যুবলীগের সদস্য শাহ আলম খোকন, রুহেল খান, আমির আলী।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন যুবলীগ নেতা হুমায়ুন রশিদ, খাজাঞ্চী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি এনামুল হক বিজয়, রামপাশা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আকমল হোসাইন, দশঘর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জাহির আহমদ, লামাকাজী ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আকবর হোসাইন, যুগ্ম সম্পাদক মিসবাহ আহমদ, দৌলতপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহবায়ক তানভীর আহমদ, ছাত্রলীগ নেতা জমির আলী, ফাহিম আহমদ, সুহেব আহমদ, তুহিন আহমদ, আহমদ আলী, শাহরিয়ার আহমদ রনি, কামরান আহমদ, ওয়াহিদুল ইসলাম গালিব, মাহবুব আলম, জোবায়ের আহমদ, রাহেল আহমদ, মাসুম খান, বাবলু আহমদ, রেজাউল হোসেন, রুবেল আহমদ, রাজিব আহমদ, জসিম আহমদ, অলক দেব, রকিব আহমদ, সোহানুর রহমান, মঈনুল ইসলাম, আলা উদ্দীন প্রমুখ।

সিলেটভিউ২৪ডটকম/পিডি