বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নে ‘জামিয়া ইসলামিয়া শাহাপুর’ নামে একটি নতুন মাদ্রাসার ভিত্তিস্থাপন করা হয়েছে।
শুক্রবার (১৫ এপ্রিল) বিকালে আনুষ্ঠানিকভাবে মাদ্রাসার ভিত্তিস্থাপন করেন শাহাপুর জামে মসজিদের মোতাওয়াল্লি, যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী হাবিবুর রহমান রুকন।
ভিত্তিস্থাপন শেষে অনুষ্ঠিত মোনাজাত পরিচালনা করেন ঐতিহ্যবাহী জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর’র শায়খুল হাদিস আব্দুল হাই।
ভিত্তিস্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহ সুলতান (রহ.) মাদ্রাসার শিক্ষক মাওলানা রাহাতুল হক চৌধুরী, শাহাপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাছিত, প্রবীণ সমাজকর্মী গোলাম মাহমুদ চৌধুরী, দিলাওর আহমদ, যুক্তরাজ্য প্রবাসী মো. তাহের ইসলাম গিয়াস, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের ৮নং ওয়ার্ডের সদস্য আশিকুর রহমান আশিক, বিশিষ্ট ব্যবসায়ী মো. এনাম উদ্দিন, রুকন উদ্দিন খান, শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আজমল হোসেন, সাবেক সভাপতি গোলাম সাহেদ চৌধুরী, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল, ধারাভাষ্যকার রুহুল আমিন, সমাজকর্মী মোস্তাকুর রহমান জাব্বির, ইফতেখারুল ইসলাম, আতিকুর রহমান জুনেদ, কামরুল আমিন, মো. ছানু মিয়া প্রমুখ।
এদিকে যুক্তরাজ্য প্রবাসী সমাজকর্মী, শিক্ষানুরাগী হাবিবুর রহমান রুকনের ব্যক্তিগত উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার অনুষ্ঠিত ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন শাহাপুর জামে মসজিদের ইমাম মাওলানা আব্দুল বাছিত। মাহফিলে দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আফম শামীম, সিলেট জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট জুয়েল আহমদ, বিশিষ্ট সমাজকর্মী এনায়েতুর রহমান রাজু, দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ আলী গুলশের, মো. তারা মিয়া, আশিকুর রহমান আশিক, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান জিলু, অর্থ সম্পাদক এসএম হেলাল প্রমুখ শরিক হন।
সিলেটভিউ২৪ডটকম/জেডআরজেড/এসডি-০৩




