সিলেটের গোয়াইনঘাট উপজেলার ৯নং ডৌবাড়ী ইউনিয়নের ঐতিহ্য বাহী হাকুর বাজার উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে।
১০ এপ্রিল অভিভাবকদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানজিং কমিটির নির্বাচন সম্পন্ন হয়। অভিভাবক সদস্য পদে ১০জন প্রতিদ্বন্দ্বীতা করে ৪জন নির্বাচিত হয়েছিলেন এবং মহিলা অভিবাবক সদস্যা পদে ১জন নির্বাচিত হন।
১৬ এপ্রিল (শনিবার) সকাল সাড়ে ১১টায় গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে হাকুর বাজার উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচিত ঐ ৫ জন অভিবাবক সদস্যসহ শিক্ষকবৃন্দের সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোয়াইনঘাট প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এবং এশিয়ান টেলিভিশনের গোয়াইনঘাট প্রতিনিধি সুবাস দাস বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৪র্থ বারের মতো বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হন।
সিলেটভিউ২৪ডটকম/এমএএম/এসডি-১৩




