মৌলভীবাজারের কুলাউড়ার সীমান্তবর্তী চাতলাপুর স্থল দিয়ে ভিসা নিয়ে আসা যাওয়া করতে পারছেন না দু’ দেশের যাত্রীরা।

শুক্রবার দুপুরে চাতলাপুর স্থল অভিভাসন কেন্দ্রে গেলে অভিভাসন কর্মকর্তা এ পথে যাতায়াতের কোন নির্দেশনা পাননি বলে ভিসাদারী যাত্রীদের আসা যাওয়ার কোন অনুমতি দিচ্ছেন না দেখা গেছে।


জানা যায়, গেল টানা দুই বছর ধরে করোনা সংক্রমণের কারণে ভারতের সাথে বাংলাদেশের স্থল অভিভাসন কেন্দ্র দিয়ে যাতায়াত বন্ধ ছিল। গত ১ এপ্রিল থেকে ভারত বাংলাদেশের সকল স্থল অভিভাসন কেন্দ্র দিয়ে ভিসা নিয়ে যাতায়াতের ব্যবস্থা থাকলেও ভারতীয় ভিসা নিয়ে চাতলাপুর স্থল অভিভাবসন কেন্দ্র দিয়ে কোন যাতায়াত করা যাচ্ছে না। ভারতের কৈলাশহরের মনু স্থল অভিভাসন কেেেন্দ প্রতিদিন বাংলাদেশী ভিসাধারীরা অপেক্ষা করলেও চাতলাপুর অভিভাবাসন কেন্দ্র গ্রহন করছেন বলে ভিসাধারীরা জানান।

চাতলাপুর স্থল অভিভাসন কেন্দ্রে দিয়ে ভিসা নিয়ে যাত্রী আব্দুস শুকুর বলেন, করোনার শুরুতেই সকল স্থল অভিভাসন কেন্দ্র দিয়ে যাত্রী যাতায়াত বন্ধ থাকলেও আবার সকল কেন্দ্র দিয়ে যাতায়াতের ব্যবস্থা রলেও চাতলাপুর স্থল অভিভাসন কেন্দ্র দিয়ে যাতায়াত করা যাচ্ছেনা।

চাতলাপুর স্থল অভিভাসন কেন্দ্রের কর্মকর্তা নাসিমুল ইসলাম বলেন, এ পথে যাত্রী যাতায়াতের কোন নির্দেশনা আসেনি। এ জন্য কোন ভিসাধারী উভয় দেশ থেকে আসা যাত্রীদের গ্রহন করা হচ্ছে না।

ভারতের কৈলাশহর মনু অভিভাসন কেন্দ্রের কর্মকর্তা নিরঞ্জন মজুমদার মোবাইলফোনে জানান, সকল স্থল অভিভাসন দিয়ে দুই দেশের ভিসাধারী যাত্রী যাতায়াত শুরু হয়েছে। ভিসাধারী যাত্রী আসলেও চাতলাপুর অভিভাসন কেন্দ্রে গ্রহন করবে না বলে বহির্গমণের অনুমতি দেওয়া হচ্ছে না।

মৌলভীবাজারের পুলির সুপারের বিশেষ শাখার কর্মকর্তা (ওসি) আব্দুল হাই বলেন, ভারতের সাথের সকল অভিাভাসন কেন্দ্র খোলা হলেও যাত্রীরা চাতলাপুর দিয়ে যেতে পারছে না কেন তিনি বিষয়টি খুঁজে দেখছেন।

মৌলভীবাজারের পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া বলেন, বিসয়টি পাসপোর্ট এন্ড ইমিগ্রেশন বিভাগের। তারপরও বিষয়টি খতিয়ে দেখা হবে।

 

সিলেটভিউ২৪ডটকম/জেএ/এসডি-১৮