শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন কিনের উদ্যোগে কিন ইফতার মাহফিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে কিন স্কুলের ১৬০ জন শিক্ষার্থীর মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মিলনায়তনের সামনে এই ইফতার বিতরণ করেন সংগঠনটি।
শনিবার বিকালে কিন থেকে প্রেরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, 'কিন ইফতার মাহফিল-২০২২' এর অংশ হিসেবে কিন স্কুলের ১৬০ জন শিক্ষার্থীদের মাঝে আজ বিকাল ৩টায় শাবির কেন্দ্রীয় মিলনায়তনে ইফতার বিতরণ করা হয়। একই দিনে কিনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে ইউসির ১০৩ নম্বর কক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-২২




