প্রতিবছরের ন্যায় এ বছরেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদবস্ত্র বিতরণ করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন 'স্বপ্নোত্থান'।

শনিবার (১৬ এপ্রিল) সকালে সিলেটের পীরেরবাজারস্থ দুটি মুসলিম বেদেপল্লীর ২১ টি পরিবারের ৭৮ জন সদস্যের মাঝে এ ঈদবস্ত্র বিতরণ করা হয়।


শনিবার বিকালে বিষয়টি জানিয়েছেন স্বপ্নোত্থানের প্রচার সম্পাদক আবু রায়হান ।

তিনি বলেন, ঈদের নতুন পোষাকের সাথে পুরুষ ও ছেলে শিশুদেরকে আতর, টুপি; মহিলা ও মেয়েদেরকে নতুন পোষাকের সাথে মেহেদী, আলতা ও চুড়ি দেওয়া হয়েছে।

স্বপ্নোত্থানের ঈদবস্ত্র বিতরণের এ উদ্যোগ সম্পর্কে সাধারণ সম্পাদক মাইবম দর্পণ সিংহ বলেন, স্বপ্নোত্থান সর্বদা সমাজের সুবিধাবঞ্চিত মানুষের অধিকার আদায়ে কাজ করে। স্বপ্নোত্থান প্রতিবছরের ন্যায় এবারো প্রান্তিক জনগোষ্ঠী বেদেদের মধ্যে ইদের খুশি ছড়াতে ইদবস্ত্র বিতরণ করেছে।

স্বপ্নোত্থান ইদবস্ত্র বিতরণের জন্য যারা আর্থিক সাহায্য করেছে তাদের সকলকে ধন্যবাদ জানান তিনি।

 

সিলেটভিউ২৪ডটকম/এএএম/এসডি-২৩