সিলেটের ‘দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে’র উদ্যোগে দক্ষিণ সুরমার ১০টি ইউনিয়ন ও সিলেট সিটি কর্পোরেশনের ২৫, ২৬ ও ২৭নং ওয়ার্ডের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণের অংশ হিসেবে শুক্রবার ১নং মোল্লারগাঁও ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

খাদ্য সামগ্রী বিতরণ উপলক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা গোপশহর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।


বিশিষ্ট মুরুব্বি আলাউদ্দিনের সভাপতিত্বে ও গিয়াস উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন মোলভেলী ডিস্ট্রিক্ট কাউন্সিল সারে, ইংল্যান্ড-এর সাবেক মেয়র ও বর্তমান কাউন্সিলর জাহাঙ্গীর হক।

বিশেষ অতিথি উপস্থিত ছিলেন দক্ষিণ সুরমা সমাজকল্যাণ সমিতি ইউকে’র সিনিয়র সহসভাপতি বিশিষ্ট সাংবাদিক ও কলামিষ্ট সৈয়দ মাহবুব আলম।

দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকে’র সাধারণ সম্পাদক শাহজাহান শিকদার, ১নং মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামুন খান, সাবেক চেয়ারম্যান শেখ মোঃ মখন মিয়া, গোপশহর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক কাজী আশরাফ, এপিপি এডভোকেট মোঃ শাহীনুল ইসলাম, বিশিষ্ট মুরব্বী আলী আশরাফ, শামীম, দক্ষিণ সুরমা প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য সাংবাদিক এম. সারওয়ার হোসেন সৌরভ, ইউপি সদস্য জাকির হোসেন, সাহেদ আহমদ, মুর্শেদ খান, সামসুল ইসলাম মিলন, বেলাল আহমদ, মহিলা ইউপি সদস্য লিপি বেগম, বকুল বেগম, হাসি রাণী ও আলী আহমদ রাজু প্রমুখ।


সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর