‘হৃদয়ে জকিগঞ্জ সিলেট’র উদ্যোগে সিলেট নগরীর বন্দর বাজার পুরাতন লেনস্থ সেন্ট্রাল কলেজ মাঠে শুক্রবার ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি, সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমেদ।
‘হৃদয়ে জকিগঞ্জ সিলেট’র সভাপতি শাহিদুর রহমান এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এম রুহেল লস্কর এর পরিচালনায় মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জকিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সিলেট মহানগর ইমাম সমিতির সভাপতি হাবীব আহমদ শিহাব, কাজলশাহ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, জকিগঞ্জ গুনিজন সংবর্ধনা পরিষদের সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন রাজু, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড এর সিলেট জেলার সহ-সভাপতি হাফিজ মাছুম আহমদ দুধরচকী, ব্যবসায়ী জাকির হোসেন, দেশ টি.ভি. সিলেট জেলা প্রতিনিধি হুসাইন আহমদ সুজাদ, জকিগঞ্জ ডাকের সম্পাদক রায়হান আহমদ, দৈনিক আলোকিত সিলেটের স্টাফ রিপোর্টার এম এ ওয়াহিদ চৌধুরী প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন হৃদয়ে জকিগঞ্জ সিলেট এর সিনিয়র সহ-সভাপতি জয়নাল আবেদিন, যুগ্ম সম্পাদক আহমেদ সাঈদ, সহ-সাধারণ সম্পাদক আইনুল হক, সাংগঠনিক সম্পাদক এইচ. এন. ইমরান, সহ-সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, অর্থ সম্পাদক জুনেদ আহমদ, প্রচার সম্পাদক ময়নুল ইসলাম, সমাজ কল্যাণ সম্পাদক সাব্বির আহমদ, আইন বিষয়ক সম্পাদক আহমদুল হোসাইন, স্ব্যাস্থ বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান, অফিস সম্পাদক জুনেদ আহমদ, ক্রীড়া বিষয়ক সম্পাদক মনির হোসেন বাবু, অপু রহমান, কামাল আহমদ প্রমুখ। মাহফিলের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন হাফিজ ইমদাদুল হক ইমরান।
প্রধান অতিথি আসাদ উদ্দিন আহমেদ তাঁর বক্তব্যে বলেন, হৃদয়ে জকিগঞ্জ এর বিভিন্ন সামাজিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছে তা আমাদেরকে অভিবুত করেছে। ভবিষ্যতে তাদের প্রতি সর্বাত্বক সহযোগিতা থাকবে।
দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন হাফিজ মাওলানা মঞ্জুরে মাওলা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬




