হবিগঞ্জের মাধবপুরে ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।

বাঙ্গালীর স্বাধীনতার আনুষ্ঠানিক বীজ বপন হয়েছিল এই দিনে। তাই এই দিনটি বাঙালি জাতির জীবনে এক অবিস্মরণীয় দিন। মুজিবনগর সরকারেের শপথের মধ্য দিয়ে বাঙ্গালী জাতি স্বাধীন বাংলাদেশ বিনির্মানের বাস্তবায়ন দেখতে পেয়েছিল এবং তারা দ্বিগুন উৎসাহে স্বাধিকার আন্দোলনে ঝাপিয়ে পড়েছিল।


রবিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা নির্বাহী অফিসার শেখ মঈনুল ইসলাম মঈনের সভাপতিত্বে বক্তব্য দেন- সাবেক মেয়র শাহ মো. মুসলিম, প্রানী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, সমাজ সেবা কর্মকর্তা আশরাফ আলী, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, জারু মিয়া, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনু মাধব রায়, যুবলীগ সভাপতি ফারুখ পাঠান, পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সেক্রেটারি আলমগীর হোসেন টিপু, প্রেসক্লাব সেক্রেটারী সাব্বির হাসান, এস আই হুমায়ুন, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক আজিজুন্নেসা খাতুন, কৃষ্ণ দেবনাথ, কৃষকলীগের সাবেক সভাপতি জামাল উদ্দীন, চেয়ারম্যান সোহেল, সাংবাদিক সানাউল হক চৌধুরী শামীম প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/এসসি/এসডি-১১