সংগৃহীত
স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন- এসআরবির কাছে খবর ছিল, হবিগঞ্জের মাধবপুরে মাদকের বড় চালান লেনদেন হতে পারে। এরপর সেখানে অভিযান চালিয়ে এসকাফ সিরাপসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
শুক্রবার (২৭ নভেম্বর) বিষয়টি জানিয়েছে এসআরবির গণমাধ্যম শাখা। তারা জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মাধবপুরের তেলিয়াপাড়া চা-বাগানের পাশের রাস্তায় অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে আটক ও সিরাপগুলো উদ্ধার করা হয়।
আটক ব্যক্তির নাম রাজেন্দ্র (৫৫)। তিনি হবিগঞ্জের চুনারুঘাট থানার বেলাবিল এলাকার মৃত আকলুর ছেলে।
আটকের সময় তার হেফাজত থেকে ৬৯ বোতল এসকাফ সিরাপ জব্দ করা হয়েছে।
তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে রান্দ্রেকে মাধবপুর থানায় হস্তান্তর করার বিষয়টি নিশ্চিত করেছেন এসআরবি-৯ এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।
সিলেটভিউ২৪ডটকম/ইকে-০৬




