কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।


রোববার কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি, আলী আমজদ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. আব্দুল কাদির এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন এর পরিচালনায় ইফতার মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম ফরহাদ চৌধুরী।



অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ার, একাডেমি সুপারভাইজার শফিকুল ইসলাম, কুলাউড়া নবীন চন্দ্র সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমির হোসেন, সহ. প্রধান শিক্ষক মো. মোবারক হোসেন, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, সিরাজনগর চা-বাগান ম্যানেজার শামীম আহমদ চৌধুরী প্রমুখ।


এছাড়া ইফতার মাহফিলে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, সাংবাদিক ও উপজেলার সকল মাধ্যমিকস্তরের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক/কর্মচারীরা অংশগ্রহণ করেন।


ইফতারে মোনাজাত পরিচালনা করেন সমিতির প্রচার-প্রকাশনা সম্পাদক, জালালাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুজাহিদুল ইসলাম।

 

সিলেটভিউ২৪ডটকম/এসআরএসি/এসডি-৩৯