সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী সহ গুমকৃত নেতাকর্মীদের সন্ধানের দাবীতে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়ে গোয়াইনঘাট উপজেলা বিএনপি।

রোববার দুপুরে উপজেলা পরিষদ কার্যালয়ে গিয়ে নির্বাহী কর্মকর্তার হাতে এই স্মারকলিপি তুলে দেন বিএনপি নেতৃবৃন্দ।


এসময় উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি মাহবুব আলম, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, সিনিয়র সহ-সভাপতি আব্দুল মতিন, সহ-সভাপতি ওসমান গনি, জালাল উদ্দীন, যুগ্ম সম্পাদক মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, সেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন শিহাব চেয়ারম্যান, প্রচার ও প্রকাশনা সম্পাদক গোলাম সরওয়ার সোহেল, ছাত্র বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম, দপ্তর সম্পাদক খায়রুল আমিন, সদস্য মাসুদুল আলম মাসুূদ রানা, আজিজুল ইসলাম, জাহিদ খান, হেলাল আহমদ, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ডাঃ মাসুক, জেলা ছাত্র দলের সদস্য আব্দু রব ও যুবদল নেতা ফয়েজ আহমেদ প্রমুখ।


স্মারকলিপিতে উল্লেখ করা হয়-স্মারকলিপিতে বলা হয়, আজ থেকে ১০ বছর পূর্বে এমন দিনে ঢাকার বনানী থেকে গাড়ী চালক সহ গুম হন বিএনপির তৎকালিন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, সিলেট জেলা সভাপতি ও সাবেক এমপি সিলেটের কোটি জনতার হৃদয়ের স্পন্দন জননেতা এম ইলিয়াস আলী। ১০ বছর পেরিয়ে গেলেও সরকার আজ পর্যন্ত তাদের সন্ধান দিতে ব্যর্থ হয়েছে। অথচ গুম হওয়ার পর সরকার প্রধান থেকে শুরু করে সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তি ইলিয়াস আলীকে অক্ষত অবস্থায় পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার প্রতিশ্রতি দিলেও সিলেটের গুমকৃত কারো সন্ধান দিতে পারেনি। একজন নাগরিকের গুম হওয়ার দায় সরকার এড়াতে পারেনা।

তাই জননেতা এম ইলিয়াস আলী, ছাত্রদল নেতা ইফতেখার আহমদ দিনার, জুনেদ আহমদ ও গাড়ী চালক আনসার আলীকে অক্ষত অবস্থায় ফিরিয়ে দেয়ার জন্য সরকারের প্রতি জোর দাবী জানাচ্ছি।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৪৩