সিলেট সিটি কর্পোরেশনের টানা চারবারের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের জন্মদিন ছিলো রবিবার (১৭ এপ্রিল)।
জন্মদিন উপলক্ষে রবিবার সিলেট মহানগর যুবলীগ নেতা টিটু চৌধুরী ও জয়নাল আবেদীন ডায়মন্ড এর যৌথ উদ্যোগে নগরীর আমান উল্লাহ কনভেনশন সেন্টারের সামনে এলাকার অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে ।
ইফতার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক পরিবেশ বিষয়ক সম্পাদক জয়নাল আবেদীন ডায়মন্ড, সিলেট মহানগর যুবলীগ নেতা টিটু চৌধুরী, সিলেট জেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক জুবায়ের খান, যুবলীগ নেতা জাহের সুমন, সিলেট জেলা ছাত্রলীগ নেতা সাকলাইন সজীব, মুকিত আহমদ তন্ময়, আদনান,বদরুল, সোহেল, জীবন, হান্না চৌধুরী, মিজু চৌধুরী, সাকির আহমদ শাহীন, দেলোয়ার, রাশেদ, মধু, সুমন, জয়নাল, আলাই, হালিম, ফাহিম, জিসান, লাবিব, মাহফুজ, অমিত ও রুহিত প্রমুখ।
সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর




