সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল ইউনিয়নের সাতবিলা বেড়িবাঁধ ভেঙে হুরামন্দিরা হাওরের ১১ হাজার হেক্টর বোরো জমি তলিয়ে গেছে।

রবিবার দিবাগত রাত ১০টার দিকে বাঁধটি ভেঙে পানি ঢুকে।


জগদল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হুমায়ূন রশীদ লাভলু জানান, জগন্নাথপুর ও দিরাই উপজেলার সীমান্ত দিয়ে বহমান কামারখালী নদীর পাড়ের হাওর রক্ষা বাঁধ রাত ১০টার দিকে ভেঙে হাওরে পানি ঢুকে, খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ এলাকাবাসীকে নিয়ে সর্বাত্মক চেষ্টা করেও তা রক্ষা করা যায়নি।

দিরাই উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নাহিদুল ইসলাম জানান, হুরামন্দিরা প্রায় এক হাজার হেক্টর জমিতে বোরো চাষ করা হয়েছিল।

এর আগে উপজেলার চাপতি হাওরের বৈশাখী এলাকার ফসল রক্ষা বাঁধটি ভেঙে প্রচণ্ড গতিতে পানি হাওরে ঢুকতে থাকে। এতে ওই হাওরের প্রায় ৫ হাজার হেক্টর বোরো জমির কাঁচা ধান তলিয়ে যায়।


সিলেটভিউ২৪ডটকম/এইচপি/এসডি-০৫