বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি সিলেট জেলা শাখার উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা সম্পন্ন হয়েছে।
রবিবার (১৭ এপ্রিল) সিলেটের গ্রান্ডভিউ রেষ্টুরেন্টে সমিতির জেলা কমিটির সভাপতি প্রমথেশ দত্তের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. জিয়াউর রহমানের সঞ্চালনায় ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্টিত হয়।
ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সিলেট-২ আসনের সাবেক সাংসদ শফিকুর রহমান চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব, সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য, সমাজসেবক মঞ্জুর শাফি চৌধুরী এলিম, সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমেদ ভিপি, সমিতির সিলেট জেলা কমিটির উপদেষ্টা, সদর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এইচ এম এ মালেক ইমন, আওয়ামী লীগ নেতা মোঃ কবিরুল ইসলাম, উপদেষ্টা মোঃ নুরুল আমীন, মোঃ সিরাজ উদ্দিন, অজয় কুমার দে, কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যাণ সম্পাদক দুলন কুমার তরফদার, প্রচার সম্পাদক কল্যাণ ব্রত বিশ্বাস, সুনামগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রণব দাস মিঠু, হবিগঞ্জ জেলা কমিটির যুগ্ম-সম্পাদক মোঃ ছালেক মিয়া, সিলেট মহানগর শাখার সাবেক সভাপতি নাজমা বেগম।
স্বাগত বক্তব্য রাখেন- জেলা কমিটির সহ-সভাপতি বাবুল কান্তি দাস ও দোয়া পরিচালনা করেন সহ-সভাপতি মোঃ নুরুল হক শামীম।
এছাড়াও উপস্থিত থাকেন- সমিতির সিলেট জেলা কমিটির সহ- সভাপতি মোঃ ছয়ফুল আলম রাজ্জাক, এস এম হাসিনা, অধির রাম বিশ্বাস, আব্দুল হালিম, অজয় দেব, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান সিবলু, যুগ্ম-সম্পাদক রঞ্জিত মোহন দাস, দপ্তর সম্পাদক রজত বিশ্বাস, প্রচার সম্পাদক সাহিদুল ইসলাম খান, সদস্য আব্দুল কায়ুম শাকী, বিয়ানীবাজার উপজেলা কমিটির সভাপতি মোঃ বদরুন ইসলাম, সহ-সভাপতি দেবাংশু তালুকদার, জৈন্তাপুর উপজেলার সিনিয়র সহ-সভাপতি বিজেন দেব, সিনিয়র যুগ্ম-সম্পাদক মোঃ জাকারিয়া, ওসমানীনগর উপজেলা সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক হাবিব চৌধুরী, বিশ্বনাথ উপজেলা কমিটির সভাপতি মোঃ মুজিবুর রহমান, সাধারণ সম্পাদক বাবুল কান্ত দাস, গোয়ানঘাট উপজেলা সহ-সভাপতি তাজ উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ শামছুল ইসলাম, গোলাপগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মকসুদ উল করিম, মহিলা সম্পাদিকা জুলেখা বেগম, বালাগঞ্জ উপজেলা সহ-সভাপতি অঞ্জন দত্ত, সাধারণ সম্পাদক চঞ্চল দাম, গোলাপগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক নিশিকান্ত দাস, গোয়ানঘাট উপজেলা সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, ওসমানী নগর উপজেলা সাংগঠনিক সম্পাদক মোঃ ধন মিয়া, লায়েক মিয়া, আক্তার ফারুক, জাহাঙ্গীর সুমন, মোঃফখরুল আলম, সুমন দেব, রাজু দেব, সাহেদ আহমেদ, বদরুল ইসলাম, মোঃ রিবলু মিয়া, সবুজ দেব, অপু ভৌমিক, সাহাব উদ্দিন প্রমূখ।
অন্যান্য অতিথির মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রাথমিক শিক্ষা কর্মচারী সমিতির সিলেট বিভাগীয় সভাপতি, সিলেট বিভাগীয় শিক্ষা অফিসের ইউডি আব্দুল খালিক, সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোহাম্মদ আলী কবির,সিলেট জেলা সভাপতি ও জেলা শিক্ষা অফিসের ইউডি মনোজ কুমার গোস্বামী, মোশাররফ হোসেন, আব্দুল কায়ুম, এনাম আহমেদ।
প্রধান অতিথির বক্তব্যে শফিকুর রহমান চৌধুরী বলেন, রমযান মাস হচ্ছে সিয়াম সাধনার মাস। প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন। সহকারী শিক্ষকের ১০গ্রেডের দাবির ব্যাপারে সুযোগ পেলে প্রধানমন্ত্রীর নিকট উত্থাপন করবো। শিক্ষকের বিভিন্ন সমস্যা সমাধানে অতীতে যেভাবে সহযোগিতা করেছেন আগামীতে করে যাবেন বলে আশ্বস্ত করেন।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৭




