সিলেট সিটি কর্পোরেশনের ২০নং ওয়ার্ডের রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।

(১৮ এপ্রিল) সোমবার বিকালে বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মিঠু তালুকদারের আয়োজনে ও মিঠু তালুকদার সমর্থকবৃন্দের সহযোগিতায় শিবগঞ্জস্থ মজুমদারপাড়া মসজিদ ও কলোনীতে এই ইফতার বিতরণ করা হয়।


ইফতার বিতরণকালে প্রধান অতিথি উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসাইন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক এডভোকেট রণজিৎ সরকার, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম, মো. মুহিবুর শাকুর মনির (মসজিদ কমিটির মতল্লি), মুজিবুল হক সেলিম, নজরুল ইসলাম, রিপন আহমদ, গুলজার হোসেন খুকন, জসিম উদ্দিন, জাহেদ আহমদসহ ছাত্রলীগ নেতাকর্মী।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২১