প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও বিপ্লবী সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এর আহবানে অসহায়, ভাসমান ছিন্নমূলসহ বিভিন্ন স্তরের মানুষের মাঝে সিলেট মহানগর যুবলীগের অর্ন্তগত ৩নং ওয়ার্ড যুবলীগের উদ্যোগে রোজাদারদের মাঝে ইফতার বিতরণ করা হয়েছে।


মঙ্গলবার বিকেলে নগরীর ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এলাকায় বিভিন্ন স্তরের রোজাদাদের মাঝে এই ইফতার বিতরণ করা হয়।


৩নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শামীম আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবির হাসান রানার পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ বলেছেন, নিজের জীবন বাজি রেখে বাংলাদেশের মানুষের জন্য নিবেদিতপ্রাণ হয়ে দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন শেখ হাসিনা। তার নেতৃত্বে বাংলাদেশ আজ মর্যাদাপূর্ণ বাংলাদেশে রূপান্তরিত হয়েছে। মানুষের কল্যাণে কাজ করাই বড় কথা এটি আওয়ামী আওয়ামী লীগের ধর্ম। যুবলীগের নেতাকর্মীরা সারাদেশে অসহায় দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে যাচ্ছে। সততা নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে মানবতার কল্যাণে কাজ করা শিখিয়েছেন শেখ হাসিনা। যুবলীগ শেখ হাসিনা ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছে। তিনি মহানগর যুবলীগের এই মহতি উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

ইফতার বিতরণকালে উপস্থিত ছিলেন- সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, সাধারণ সম্পাদক মুশফিক জায়গীরদার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য মুহিবুর রহমান, ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম, ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি কাজল আহমদ, ৪নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক এমদাদ হোসেন ইমু, রেজাউল করিম হাসান, আকিল আহমদ, মুর্শেদ আহমদ রানা, হুমায়ুন রশিদ জাবেদ, সোহাগুর রহমান, সুমন আহমদ, মো. ইশরাক হোসেন, আবির আহমদ তুষার, নাহিদ আহমদ, সুহেল আহমদ প্রমুখ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৪