জাতীয় পার্টির সিলেট জেলা ও মহানগরের সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

জাতীয় পাটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি গঠনতন্ত্রের প্রদত্ত ক্ষমতাবলে পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু এমপি'র সুপারিশে মো. কুনু মিয়াকে আহবায়ক ও মো. খালেদ সাইফুদ্দিন খালেদকে সদস্য সচিব করে সিলেট জেলা এবং নজরুল ইসলাম বাবুলকে আহবায়ক এবং আব্দুস শহীদ লস্কর বশিরকে সদস্য সচিব করে সিলেট মহানগর জাতীয় পার্টির সম্মেলন প্রস্তুতি কমিটি অনুমোদন দিয়েছেন।


মঙ্গলবার (১৯ এপ্রিল) পার্টির দফতর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

আগামী ২৫ মে-এর মধ্যে পূর্ণাঙ্গ সম্মেলন প্রস্তুতি কমিটি গঠন করার শর্তে উক্ত কমিটি অনুমোদিত হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।


সিলেটভিউ২৪ডিটকম / কেআরএস / ডি.আর