সিলেটের গোয়াইনঘাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরী বলেছেন, আমাদের প্রবাসীরা সব সময় এলাকার গরিব-অসহায়দের সহযোগিতা করে থাকেন। সুখে-দুঃখে পাশে দাঁড়ান। তাই প্রবাসীদের জন্যও আমাদের করণীয় আছে।
তিনি আরও বলেন, সকল প্রবাসী নিজ নিজ এলাকার গরিব-অসহায়দের দিকে আরেকটু নজর দিলে কোন মানুষ আর কষ্ট পাবে না।
গোয়ইনঘাটের নোয়াগাও গ্রামের যুক্তরাজ্য প্রবাসী সুমন আহমেদর উদ্যোগে গরীব অসহায় নারী ও পরিবারেের মধ্যে সেলাই মেশিন ও ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মঙ্গলবার (১৯ এপ্রিল) বিকাল ৩ টায় নোয়াগাও গ্রামে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম উদ্দিন, রাজনীতিবীদ ও সমাজ সেবক নাসির উদ্দীন, সাবেক মেম্বার মদরিস আলী শিকদার,আফতাব উদ্দিন, লুৎফুর রহমান ও মুরব্বি মজর আলী প্রমুখ।
সিলেটভিউ২৪ডিটকম / মতিন / ডি.আর




