‘মেঘনা সমাজ কল্যাণ পরিষদ কুয়েত’র উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল মঙ্গলবার কুয়েত সিটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হয়।
মেঘনা কুয়েত সমাজ কল্যাণ পরিষদ কুয়েতের সভাপতি সফিউল্লাহ প্রধান সভাপতিত্বে সঞ্চালনায় ছিলেন- সংগঠনের সাধারণ সম্পাদক মোকাররম বিন মোহাম্মদ ও ঢাকা স্পোর্টিং ক্লাবের সভাপতি সোহেল রানা যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সমাজসেবক আক্তার আব্বাছি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ সাংবাদিক ইউনিয়ন কুয়েত এর সভাপতি নাসির উদ্দীন খোকন, বাংলাদেশ সমাজ কল্যাণ সমিতির সভাপতি আব্দুল কাদির মোল্লা, বাংলাদেশ ফুটবল এসোসিয়েশন কুয়েতের সাধারণ সম্পাদক কোরবান আলি, কুয়েত শাখা জাতীয় পার্টির সভাপতি মোঃ ইসমাইল সহ কুয়েতের বিভিন্ন সামাজিক রাজনীতি ব্যক্তিবর্গ।
সার্বিক সহযোগিতা ছিলেন- সজীব শেখ আলম সোহান।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইকবাল আরিফ রুবেল, খলি উল্লাহ, কবির মোক্তার হোসেন, মনিরুল ইসলাম হাসান, বশির জহিরুল ইসলাম সাহিন ও আবুল হাসান প্রমুখ।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-০৬




