পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে (জেসিপিএসসি) ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে।
বুধবার (২০ এপ্রিল) জেসিপিএসসি’তে এ ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- মেজর জেনারেল মো. আজিজুল হক হাজারী, ওএসপি, এজিপি, এনডিসি, পিএসসি,এমফিল, কমান্ড্যান্ট এসআইএনটি, প্রতিষ্ঠানের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মো. শওকত ওসমান, এএফডব্লিউসি, পিএসসি, ব্রিগেডিয়ার জেনারেল সাইফুল আলম ভূইয়া, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ড্যান্ট প্যারা কমান্ডো ব্রিগেড, ব্রিগেডিয়ার জেনারেল এজাজুর রহমান চৌধুরী, এনডিসি, এইচডিএমসি, পিএসসি(অব:), কমান্ডার আইবা, প্রতিষ্ঠানের সাবেক অধ্যক্ষ ও বর্তমান কর্নেল এডমিন কর্নেল সোহেল উদ্দিন পাঠান, পিবিজিএম, বিজিবিএম, পিএসসি, অধ্যক্ষ লে. কর্নেল মোঃ কুদ্দুসুর রহমান, পিএসসি, জালালাবাদ সেনানিবাস, সিলেট এরিয়ার বাংলাদেশ সেনাবাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ, প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দিনের প্রাতিষ্ঠানিক কার্যক্রম শেষে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীগণ প্রতিষ্ঠানের মাল্টিপারপাস শেডে বিকাল সাড়ে ৫টায় সমবেত হলে এক নান্দনিক আবহ তৈরি হয়।
পবিত্র মাহে রমজানের আদব ও ফযীলত নিয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সহকারী শিক্ষক ইমদাদুল হক যুবায়ের।
অনুষ্ঠান শেষে সবাইকে ধন্যবাদ জানিয়ে অধ্যক্ষ বলেন, পবিত্র মাহে রমজানে আমরা যেন পরিশুদ্ধ হয়ে পুণ্যবান হতে পারি, ভালো মানুষ হয়ে মানবতার সেবায় নিজেদের সমর্পণ করতে পারি, আমিন।
এছাড়া তিনি আরও বলেন, আজকের অনুষ্ঠানে উপস্থিত সবাইকে অপরিমেয় কৃতজ্ঞতা ও সবিশেষ ধন্যবাদ। যারা অনুষ্ঠান বাস্তবায়ন করার জন্য নিরলস পরিশ্রম করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ। আজ থেকে ঈদের ছুটি শুরু হচ্ছে। সবাইকে অগ্রিম ঈদ মোবারক। সবার যাত্রা শুভ হউক, নিরাপদে হউক এবং সুখময় ঈদ শেষে কর্মস্থলে পুনরায় ফিরে আসুন।
ইফতার মাহফিলের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক কবির হোসেন। সদস্য হিসেবে ছিলেন প্রভাষক মোঃ মোকাররম হোসেন, সিনিয়র শিক্ষক ফয়ছল আহমদ, সিনিয়র শিক্ষক সরকার হেলাল উদ্দিন, সহকারী শিক্ষক মোঃ হুমায়ন কবির, সহকারী শিক্ষক মোঃ আবু নাসের, সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম ও সহকারী শিক্ষক মোঃ ইমদাদুল হক জুবায়ের।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-১৬




