সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের উদ্যোগে নগরীর সুরমা মার্কেট পয়েন্টে অসহায় এবং দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) যুক্তরাষ্ট্র যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সামছুর রহমান আওলা’র সার্বিক তত্বাবধানে তিন শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।


ইফতার বিতরণ অনুষ্টানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক ছামির মাহমুদ, স্যাটেলাইট চ্যানেল নিউজ২৪ এর সিলেট ব্যুরো প্রধান ও জেলা প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, সিলেট মহানগর স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এনায়েতুল বারী মুরশেদ, মহানগর শ্রমিকলীগের সহ সভাপতি কাওসার জামাল, মহানগর যুবলীগ নেতা ও শাপলা সংঘের সভাপতি গোলাম রহমান চৌধুরী রাজন সহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-৩৬