সিলেটের বিশ্বনাথে ‘জনমঙ্গল ঈদগাহ যুব কমিটি’র উদ্যোগে বদর দিবস উপলক্ষে দিনব্যাপী কিরাত, কাসিদা আজান প্রতিযোগিতা, দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে।

রশিদপুরস্থ একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত প্রতিযোগীতায় ২৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।


সংগঠনের সভাপতি শেখ মুমিন মর্তুজা শিপনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহিব উদ্দিন সুজেদের পরিচালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার আব্দুল মুমিন মামুন, প্রবাসী কমিউনিটি নেতা শেখ দুধু মিয়া, আব্দুল আহাদ, মোক্তার আলী, আব্দুস সাত্তার, সংগঠক শেখ মনির মিয়া, শেখ নুর মিয়া, মাওলানা শেখ সাইদুর রহমান, শেখ ফজর রহমান, দয়াল উদ্দিন তালুকদার, আব্দুস শহিদ, সেলিম মিয়া, নিজাম উদ্দিন, বাছন মিয়া, আনোয়ার আলী, আব্দুর নূর, আব্দুস শহিদ, কাউছার আহমদ প্রমুখ নেতৃবৃন্দ।

সিলেটভিউ২৪ডিটকম / প্রনঞ্জয় / ডি.আর