পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সিলেটের সুরমা গেইটস্থ শেখ রাসেল এতিম খানার শতাধিক শিশুদের হাতে রমজানের ইফতার প্যাকেট দিলেন সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদ।
শুক্রবার (২২ এপ্রিল) বিকেলে এতিমখানার কেয়ার গিভার জয়ন্ত চক্রবর্তীর উপস্থিতিতে শিশুদের হাতে রমজানের ইফতার প্যাকেট তুলে দেন কাউন্সিলর আজাদের পরিবারের সদস্যরা।
ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে মাংস দিয়ে রান্না করা খিচুরি, চানা, পিয়াজু, আলুচপ, বেগুনিসহ বিভিন্ন আইটেমের ইফতারসামগ্রী। ১৪ রমজান থেকে সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকার পাশাপাশি নতুন বর্ধিত এলাকাগুলোতেও অসহায় ও দুস্থ এবং এতিমখানার শিশুদের মাঝে ইফতার বিতরণ করা হচ্ছে।
এ কার্যক্রম আগামী ২৯ রমজান পর্যন্ত চলবে বলে জানান ইফতার কার্যক্রমের সার্বিক ব্যাবস্থাপনার দায়েত্বে থাকা যুক্তরাষ্ট্র যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক শামসুর রহমান আওলা।
সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২২




