গোলাপগঞ্জে লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বর্হিবিশ্বে বঙ্গবন্ধুর ভাসকর্য প্রতিষ্ঠাকারী সিলেট-৬ আসনের আগামী দিনের সংসদ সদস্য পদপ্রার্থী আফছার খান সাদেকের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২২এপ্রিল) গোলাপগঞ্জের একটি অভিজাত রেস্টুরেন্ট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি শহির উদ্দিন শরীফের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবকলীগের ধর্ম বিষয়ক সম্পাদক জাকারিয়া শাহনাজের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল।
প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি ও পৌর কাউন্সিলর রুহিন আহমদ খান।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন- পৌর স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মাছুম আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন ঢাকাদক্ষিণ ইউনিয়নের ইউপি সদস্য ফজলু মিয়া, লক্ষীপাশা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য শান্ত দাস, আওয়ামী লীগ নেতা বাবুল আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- সিলেট জেলা ছাত্র পরিষদের সহ-সভপতি জালাল আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা তানিম রহমান সানি, রেজা আহমদ, রুমেল আহমদ, সামাদ আহমদ, লিমন জামাান, মাহিন আহমদ চৌধুরী, শাহান আহমদ, রাসাদ আহমদ, মস্তফা আহমদ প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পৌর মেয়র আমিনুল ইসলাম রাবেল বলেন, বর্হিবিশ্বে বঙ্গবন্ধুর ভাসকর্য স্থাপন করে বঙ্গবন্ধুর জন্য যে ভালোবাসার উদাহারন সৃষ্টি করেছেন তা অত্যান্ত প্রশংসনিয়। আফছার খান সাদেক একজন বঙ্গবন্ধুর আদর্শ সৈনিক। তিনি আওয়ামীলীগের রাজনীতির পাশাপাশি সিলেট-৬ আসন গোলাপগঞ্জ-বিয়ানীবাজারের মানুষের কল্যানে সব সময় কাজ করে যাচ্ছেন। অসহায়দের পাশে দাঁড়িয়েছেন।
এসময় অতিথিরা বলেন, একজন সৎ, নিষ্ঠ ও আদর্শবান নেতা এ জনপদের জন্য আগামীতেও দরকার। এসময় তারা আফছার খান সাদেকের সর্বাধিক মঙ্গল কামনা করেন।
উল্লেখ্য, লন্ডন ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, লন্ডন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী লীগের উপ-কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক আফছার খান সাদেকের পক্ষ থেকে প্রতি বছর রমজান মাস উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবকলীগ, যুবলীগ, ছাত্রলীগ ও অঙ্গসংগঠনের নেতৃকবৃন্দদের উপস্থিতিতে দোয়া ও ইফতার মাহফিল করা হয়।
সিলেটভিউ২৪ডটকম/কেএইচ/এসডি-৩২




