পূর্ব সিলেটের সব চেয়ে ব্যস্ততম সড়ক সিলেট-জকিগঞ্জ সড়ক। ঠিকাদারী প্রতিষ্ঠান ভাঙাচোরা স্থানে নিয়মিত করে থাকেন সংস্কার কাজ। এতে করে প্রতিনিয়ত দুর্ভোগের মধ্যে পড়েন যাত্রী সাধারণ। গোলাপগঞ্জ সদর ইউনিয়নের চৌঘরী মাটির দোকান সীমানায় বেশ কয়েকদিন ধরে একটি স্থানকে খুড়াখুড়ি করছে ঠিকাদারী প্রতিষ্ঠান। স্থানে নিয়মিত ছোট বড় দুর্ঘটনা লেগেই আছে।

শনিবার (২২ এপ্রিল) সকালে ৪শ' বস্তা সিমেন্ট নিয়ে মধ্যখানে ধেবে যায় ট্রাকটি। এতে করে দিনভর টানা দুর্ভোগে পড়ে যাত্রীরা। পাশাপাশি রাস্তার উভয় দিকে সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।


দীর্ঘ যানকট নিরসনে স্থানীয়রা প্রায়ই এগিয়ে আসেন।

এব্যাপারে ট্রাক চালক মোহাম্মাদ হাসান জানান, ঢাকা নারায়নগঞ্জ থেকে ৪শ' বস্তা শাহ সিমেন্ট নিয়ে বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওয়ানা হই। ঘটনাস্থলে আসার পরই গাড়ীটি আটকে পড়ে সাথে সাথে দেবে যায়। ট্রাকটি বোঝাই থাকার জন্য কোনভাবে সরানো যাচ্ছে না। সিমেন্ট আনলোড করে ট্রাকটি তুলার চেষ্টা করব।

স্থানীয় বাসিন্দা মাহমুদুল হাসান সিলেটভিউকে জানান, ঠিকাদারী প্রতিষ্ঠানের অবহেলার কারনে যাত্রী সাধারন ও স্থানীয়দের নিয়মিত দুর্ভোগের মধ্যে পড়তে হয়। অল্প বৃষ্টিতে বিশাল পরিমান কাদায় রূপ নেয় স্থানটি, তেমনি প্রখর রৌদ্রে ধুলির রাজ্যে পরিণত এই জায়গা।

স্থানীয়রা দ্রুত স্থানটি সংস্কার করে দেয়ার দাবী জানান।

 

সিলেটভিউ২৪ডটকম/কেএইচ/এসডি-২৪