সিলেট সিটি কর্পোরেশনের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আজাদুর রহমান আজাদের উদ্যোগে সিলেটের দক্ষিন সুরমাস্থ হুমায়ুন রশীদ চত্বরে এলাকার অসহায় এবং দুস্থদের মধ্যে ইফতার বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) যুক্তরাষ্ট্র যুবলীগের শিক্ষা ও পাঠাগার বিষয়ক সম্পাদক সামছুর রহমান আওলা’র সার্বিক তত্বাবধানে তিন শতাধিক মানুষের মধ্যে ইফতার বিতরণ করা হয়।


এছাড়াও শনিবার বিকেলে কাউন্সিলর আজাদের পরিবারের সদস্যরা ২০নং ওয়ার্ডের লাকড়ীপাড়া এলাকায় তিনশতাধিক পরিবারের হাতে ও সিলেটের মিরাপাড়া টুলটিকরস্থ হযরত শাহ করার রহ. মাদ্রাসার এতিমখানার জন্য শতাধিক রমজানের ইফতার প্যাকেট তুলে দেন।

হুমায়ুন রশীদ চত্বরে ইফতার বিতরণ অনুষ্টানে উপস্থিত ছিলেন- সিলেট সিটি কর্পোরেশনের ২৬নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র রোটারিয়ান তৌফিক বক্স লিপন, দক্ষিন সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামিম আহমদ, দক্ষিন সুরমা প্রেসক্লাবের সভাপতি আশরাফুল ইসলাম ইমরান, দৈনিক আমাদের সময়ের সিলেট প্রতিনিধি ও দক্ষিন সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক শিপু, দক্ষিন সুরমা উপজেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সদরুল ইসলাম, সিলেট মহানগর যুবলীগ নেতা ও মহানগর ছাত্রলীগের প্রতিষ্টাকালীন আহবায়ক কমিটির সদস্য মঞ্জুর আহমদ, মহানগর যুবলীগ নেতা তজমুল ইসলাম সহ যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের সর্বস্তরের নেতৃবৃন্দ।

 

সিলেটভিউ২৪ডটকম/প্রেবি/এসডি-২৮