পবিত্র মাহে রমজান ও ঈদুল ফিতর উপলক্ষে ফেঞ্চুগঞ্জ উপজেলার ঘিলাছড়ায় মজাহিদ আলী কল্যান ট্রাস্ট্রের উদ্যোগে হতদরিদ্র মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।

শনিবার (২৩ এপ্রিল) বিকেলে স্থানীয় ঘিলাছড়া বড়বাড়ী এলাকায় অসহায় মানুষের মাঝে নগদ অর্থ, কাপড় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।


ট্রাস্টের পরিচালক মো. তোফায়েল আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎসক ও সমাজসেবী ডাঃ আক্তার হোসেন উস্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাঃ সুমি বেগম, মোঃ হাবিবুর রহমান পিন্টু, শিপন আহমেদ ও হুজ্জত আহমেদ চৌধুরী।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাফিজ সৈয়দ আহমদ।

মজাহিদ আলী কল্যান ট্রাস্ট্রের পরিচালনার দায়িত্বে রয়েছেন মোঃ জাকির আহমেদ, মোঃ কফিল আহমেদ ও মোঃ তোফায়েল আহমেদ। বিভিন্ন দুযোর্গকালিন সময়ে এই ট্রাস্টটি হতদরিদ্র মানুষের পাশে দাঁড়িয়ে সাধ্যমত সহযোগিতা করে থাকে।

ভবিষ্যতেও এর ধারা অব্যাহত থাকবে বলে জানান ট্রাস্টের নেতৃবৃন্দ।


সিলেটভিউ২৪ডিটকম / স.বি / ডি.আর